দামুড়হুদা মহিলাবিষয়ক কর্মকর্তার সঙ্গে লোকমোর্চার মতবিনিময়

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
দামুড়হুদা মহিলাবিষয়ক কর্মকর্তার সঙ্গে লোকমোর্চার মতবিনিময় ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহানের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা লোকমোর্চার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মা ও শিশু সহায়তা কার্যক্রম সর্ম্পকে আলোচনা করেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী। সভায় উপস্থিত থেকে আরও আলোচনা করেন উপজেলা লোকমোর্চার পরিবেশ বিষয়ক সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য মাকসুদুর রহমান রতন, সেলিনা আক্তার, মিরাজুল ইসলাম মিরাজ, আরিফুল ইসলাম মিলন ও রকিবুল হাসান তোতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)