স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান

আপলোড তারিখঃ 2023-02-23 ইং
স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার’র কার্যনির্বাহী কমিটির সভা ও বি.পি দিবস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্কাউট-এর তিনটি শাখা কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট সবসময় আর্ত মানবতার জন্য কাজ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ২১ লাখ স্কাউট তৈরির লক্ষ্য ইতঃমধ্যে অর্জন করেছে বাংলাদেশ। সেই সাথে ২০৪১ সালের মধ্যে ৪১ লাখ স্কাউট তৈরির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। স্কাউট রাষ্ট্রের সকল প্রকার কার্যক্রমে বিশেষভাবে সেবা প্রদান করে থাকে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ যে পথে এগিয়ে যাচ্ছে, সেই জন্য তিনি কাব স্কাউট স্কাউট এবং রোভার স্কাউটদের বিশেষভাবে অবদান রাখা এবং ইউনিট লিডারদের প্রতি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করেন।

``

আলোচনা সভা শেষে বি.পি দিবস উপলক্ষে কাব স্কাউট, স্কাউট, রোভার এবং ইউনিট লিডারদের নিয়ে স্কাউটের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। স্কাউট’র প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল স্কাউটদের মাঝে তিনি বি.পি. এবং গিলওয়েলের ব্যাডেন পাওয়েল নামেও সর্বাধিক পরিচিত।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সহসভাপতি প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সহসভাপতি আবু রাশেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা স্কাউটস-এর সম্পাদক তানভীর আহমেদসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ইউনিট লিডার ও জেলা স্কাউট-এর বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ইউনিট লিডারসহ জেলার সকল প্রতিষ্ঠান রোভারবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)