চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান : ভারতীয় মালামাল উদ্ধার : আটক-১

আপলোড তারিখঃ 2017-07-30 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান : ভারতীয় মালামাল উদ্ধার : আটক-১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার মালামাল উদ্ধারসহ একজনকে আটক করেছে বিজিবি। গত ২৯ জুলাই রাত আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবি’র বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের কানাপুর চার রাস্তার মোড় থেকে ১ গ্রাম হিরোইন এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করেন। এসময় মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত. খবির উদ্দিনের ছেলে ইযারুলকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপদ করা হয়েছে। হাবিলদার মো. ফোরকান আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ৩০ জুলাই রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার বারাদী গ্রামের নদীর ঘাট হতে ২৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৪০০টাকা। ৩০ জুলাই রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের মাঠ হতে ১২০ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা। উদ্ধারকৃত ২৭৬ বোতল ফেন্সিডিল, ১০ বোতল মদ, ১ গ্রাম হিরোইন এবং ১টি মোটরসাইকেল এর সর্বমোট মূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল থানা/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)