ঝিনাইদহের কালীগঞ্জে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে

আপলোড তারিখঃ 2023-02-22 ইং
ঝিনাইদহের কালীগঞ্জে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ছাত্রলীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৬ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সরকারি মাহাতাব উদ্দিন কলেজে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতা-কর্মীরা এসে হামলা করে। তারা পরিকল্পিতভাবে আগে থেকে লাঠি-সোটা নিয়ে এসেছিল। ফিরে যাওয়ার সময় তারা একা পেয়ে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে আহত করে। একটি ককটেল বিস্ফোরণ করে।’ তবে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘শ্রদ্ধা জানানো শেষে কলেজের বাইরে গেলে ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইট-পাটকেল ছোড়ে। এসময় আমাদের নেতা-কর্মীরা ঘুরে গিয়ে প্রতিহত করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। তারা আমাদের ভয় দেখাতে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)