মেহেরপুরে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তি আটক

আপলোড তারিখঃ 2023-02-22 ইং
মেহেরপুরে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তি আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে ১৮ লাখ টাকাসহ মো. ইমাত উল্লাহ (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি-৬। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ কবরস্থান নামক এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। ইমাত উল্লাহ মেহেরপুরের রিরামপুর গ্রামের বাসিন্দা। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, গতকাল দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬ এর ঝাঁঝাঁ বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে একটি টহল দল মেহেরপুর সদর থানার সীমান্তবর্তী ঝাঁঝাঁ কবরস্থান এলাকায় অভিযানে যায়। এসময় একজন প্লাস্টিকের বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছিল। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় বস্তাসহ তাকে আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে ১৮ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। টাকাসহ মেহেরপুর সদর থানায় তাকে হস্তান্তর করা ও তার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)