জীবননগরে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2023-02-21 ইং
জীবননগরে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে আফজাল ফাউন্ডেশনের শৈলী বিষয়ক আলোচনা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন রহমান (ইনকা)। বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, আফজাল ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হক ও কোষাধ্যক্ষ সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক মনি, জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে ১৩০ জন ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)