বংকিরা হাইস্কুলে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-02-21 ইং
বংকিরা হাইস্কুলে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ফাগুনের মিষ্টিমাখা রোদে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস। প্রতিষ্ঠাতা শিক্ষকদের মিলন মেলায় সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। প্রাক্তণ শিক্ষকেরা একে একে করছিলেন স্মৃতি রোমন্থন। অনেকের চোখের কোনায় তখন অশ্রুবিন্দু। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামেই জন্মেছিলেন চল্লিশ দশকে অনারি ম্যাজিস্ট্রেট বাবু নিখিলেশ্বর চন্দ্র বসু। তিনি ছিলেন তৎকালীন প্রাদেশিক মন্ত্রী বশির মাজমাদেরর বন্ধু। তার পরিত্যক্ত বাড়িতে এক ঝাক বিদ্যানুরাগী যুবকদের প্রচেষ্টায় ১৯৭৫ সালে গড়ে ওঠে বংকিরা মাধ্যমিক বিদ্যালয়। গতকাল সোমবার সেই স্কুল মাঠে প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর হোসেন বিশ্বাস। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথের সভাপতিত্বে বক্তব্য দেন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা গোলাম সারোয়ার নণ্টু, সাবেক প্রধান শিক্ষক আবু তালেব, সাবেক প্রধান শিক্ষক বিরেন্দ্র নাথ বিশ্বাস, আনোয়ার হোসেন, সাবেক শিক্ষক শাহাবুদ্দীন, বজলুর রহমান, ক্রিড়ানুরাগী হায়দার আলী জোয়ারদার, রায়হান উদ্দীন, বাজারগোাপালপুর হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক ধর্মীয় শিক্ষক ইসরাইল খান, আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন, বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আজিম উদ্দীন, স্কুল পরিচালনা কমিটির সভাপিত রফিকুল ইসলাম দলু, স্কুলের জমিদাতা পরিবারের সদস্য সাবেক শিক্ষক উত্তম কুমার রায়, বংকিরা স্কুলের প্রধান শিক্ষক খসরুল আলম, সহকারী প্রধান শিক্ষক আসাদুল কবীর, রুপসা কলেজের সহযোগী অধ্যাপক স্কুলের সাবেক শিক্ষার্থী হাফিজুর রহমান লুলু, সাবেক ইউপি সদস্য এনামুল হক ডালু, ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল, সাবেক শিক্ষার্থী ও বঞ্চিতজন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ, আহসান হাবিব, সিদ্দিকুর রহমান বাবলু, মোস্তাফিজুর রহমান পিরু, আজিজুর রহমান আজু, শহিদুল ইসলাম নস্কার, গোলাম রহমান চেনা ও অনুষ্ঠানের আয়োজক নাজমুল আলম। বক্তরা শুরুতেই প্রায়াত প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক, আমজাদ হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ ও আবু হুরাইরাসহ স্কুল প্রতিষ্ঠাতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তরা স্কুলের নবাগত শিক্ষার্থীদের চাকরিজীবী না হয়ে প্রকৃত মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আগামী দিনে তোমরাই সমাজ ও রাষ্ট্র পরিচালনা করবে। তোমাদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)