দামুড়হুদায় যানজট মুক্তকরণে পুলিশের তৎপরতা

আপলোড তারিখঃ 2023-02-20 ইং
দামুড়হুদায় যানজট মুক্তকরণে পুলিশের তৎপরতা ছবির ক্যাপশন:
প্রতিবেদক দামুড়হুদা: দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বর যানজট মুক্ত করণের উদ্যোগ গ্রহণ করেছে মডেল থানা পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বর যানজট মুক্তকরণের উদ্যোগে কাজ শুরু করে পুলিশের একটি দল। জানা গেছে, দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমারের নেতৃত্বে যানযট মুক্তকণের তৎপরতা শুরু হয়েছে। এসআই তাপস কুমার বলেন, ‘অবৈধ যানবাহন ট্রাক্টর, পাখিভ্যান, ইজিবাইক, অটো, লেগুনা, নছিমন, করিমন, আলমসাধুসহ বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ি সড়কের ওপর যত্রযত্র পার্কিং করে রাখে। এতে সড়কের পরিবেশ নষ্ট হয়। বাসস্ট্যান্ড এলাকায় এসব অবৈধ গাড়ির জন্য মনে হয় যেন এক বর্জ্যস্তূপ। দিনের পর দিন দুর্ঘটনা ঘটে চলেছে। স্কুলে যাওয়া আসার সময় ভোগান্তির শিকার হতে হয় শিক্ষার্থীদের। যানযটের কারণে যাত্রী সাধারণের যাত্রায় বিঘ্ন ঘটে। এই বাসস্ট্যান্ডকে সম্পূর্ণ যানজট ও ঝুঁকিমুক্ত করণে আমরা কাজ করছি।’ এসময় উপস্থিত ছিলেন থান পুলিশ সদস্য তুষার, মামুন ও লাবনী। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সরকার সড়ক বানিয়েছেন জনগণের চলাচল সহজ করার জন্য। আর এসব যানজটের জন্য মানুষের চলাচল কষ্টসাধ্য হয়। যানজট নিরসনে আমাদের এই অভিযান চলমান থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)