ওরশ শেষে মেদেনিপুরের বিশেষ ট্রেন দেশে ফিরেছে

আপলোড তারিখঃ 2023-02-20 ইং
ওরশ শেষে মেদেনিপুরের বিশেষ ট্রেন দেশে ফিরেছে ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ওরশ শেষে দেশে ফিরেছে মেদেনিপুরের বিশেষ ট্রেনটি। ওরশের বিশেষ দোয়া শেষে গতকাল রোববার দুপুরে দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মেদেনিপুরের স্পেশাল ট্রেনটি দেশে ফেরে। দর্শনা ইমিগ্রেশন ওসি মো. নাইম আহসান জানান, ভারতের মেদেনিপুরের হযরত আলী আব্দুল কাদের আল হাসানি আলবাগদাদির ১২২তম ওরশ শেষে যাত্রীদের নিয়ে ট্রেনটি দুপুর সাড়ে বারটার দিকে দর্শনা সীমান্ত পার হয়ে আসে। পরে কাস্টমস ও ইমিগ্রেশন শেষে বেলা আড়াইটার দিকে ২৪টি বগিতে ২ হাজার ১৫২ জন যাত্রী নিয়ে দর্শনা ত্যাগ করে। আঞ্জুমান-ই-কাদরিয়া সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদরিয়া খোকন জানান, ১৯০২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসলমানেরা ভারতের মেদেনিপুরের ওরশে যোগদান করে থাকেন, এবারো দু’দেশের রেলওয়ে কর্র্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রেনটি ভারত ঘুরে আসলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)