জীবননগরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-02-19 ইং
জীবননগরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে আদদ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে রোগীদের চক্ষু সেবা প্রদান করা হয়। জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মুছা’র সভাপতিত্বে আদদ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীন চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকুনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু. মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন্স) শেখ মাহাবুবুর রহমান। ক্যাম্পে ৩শ’ ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যার মধ্যে ৭৪ জন রোগীকে বিনা মূল্যে চশমা প্রদান এবং চোখ পরীক্ষা শেষে ৪৮ রোগীকে অপারেশনের জন্য যশোর আদদ্বীন হাসপাতালে নেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)