ঝিনাইদহে কাভার্ডভ্যান চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2023-02-19 ইং
ঝিনাইদহে কাভার্ডভ্যান চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর কলারহাট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মিলন ব্যাপারী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আব্দুর ছাত্তার নামে আরও একজন আহত হন। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ব্যাপারী ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মিলন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেমসয় চুয়াডাঙ্গাগামী সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। আহত আব্দুর ছাত্তারকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)