আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-02-19 ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজন (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেল। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে রাজনকে আটক করে। তিনি আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের মনসের আলীর ছেলে। মুন্সিগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক তাপস সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শিপন সঙ্গীয় ফোর্স নিয়ে নতিডাঙ্গা সড়কের মধুখালী মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় সোনাতনপর গ্রামের রাজনকে আটক করা হয়। সে সময় তার নিকট থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলেটি। গতকালই রাজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)