দর্শনায় থানা বিএনপির ৭ পদ প্রত্যাশীর মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2023-02-18 ইং
দর্শনায় থানা বিএনপির ৭ পদ প্রত্যাশীর মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা থানা বিএনপির পাঁচটি পদের জন্য সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্বাচন কমিশনারের সহযোগি সদস্য মো. সেলিমুর হাবীব সেলিম এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানান। বিজ্ঞপিতে আরও বলা হয়, জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এম এম শাহজাহান মুকুল, নির্বাচন কমিশনার অ্যাড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), নির্বাচন কমিশনারের সহযোগী সদস্য মো. সেলিমুল হাবীব সেলিমের নিকট সভাপতি পদে মো. খাজা আবুল হাসনাৎ, সিনিয়র সহসভাপতি পদে মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক পদে আহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুল হক, মো. আশরাফুল হক মাসুম, মো. খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. মহিদুল জোয়ার্দ্দার মনোনয়নপত্র জমা দেন। আজ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারে আবেদন করা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)