জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2023-02-17 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর পৌর শহরের বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিস্কার-পরিচ্ছন্ন না থাকা, ফলের দোকানে খাবারের মূল্য ও মেয়াদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ২ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়। জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এসময় তিনি ব্যবসায়ীদের সর্তক করেন এবং তিনি বাসি-পচা খাবার বিক্রি করতে নিষেধ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)