জীবননগরে ৩৫৯ বোতল ফেনসিডিলসহ আটক ৩

আপলোড তারিখঃ 2023-02-17 ইং
জীবননগরে ৩৫৯ বোতল ফেনসিডিলসহ আটক ৩ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে অভিযান চালিয়ে ৩৫৯ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদো আটক করে জীবননগর থানা-পুলিশ ও বিজিবি। জানা গেছে, জীবননগরে অভিযান চালিয়ে ৩৩৯ বোতল ফেনসিডিল ও পিকআপসহ মো. আল আমিন হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর উথলী বিওপির টহল দল তাকে আটক করে। মো. আল আমিন হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাহেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর ফেনসিডিল এবং পিকআপসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর মাইক্রো স্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কোটচাঁদপুর উপজেলার রেলস্টেশন পাড়ার ফজলুর রহমানের ছেলে শাওনুজ্জামান (৩০) এবং মোশারফ হোসেনের ছেলে ইমরান সিদ্দিক (২৮)। এ ঘটনায় জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)