দামুড়হুদায় লোকমোর্চার অ্যাডভোকেসি ও লবি সভা

আপলোড তারিখঃ 2023-02-17 ইং
দামুড়হুদায় লোকমোর্চার অ্যাডভোকেসি ও লবি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদে লোকমোর্চার উদ্যোগে অ্যাডভোকেসি ও লবি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নতিপোতা ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রকল্প (এসপিপিএস)-এর আওতায় নতিপোতা ইউনিয়ন লোকমোর্চার সদস্যগণ, ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলীর সঙ্গে ইউনিয়ন পরিষদ প্রদত্ত বিভিন্ন ভাতা প্রদানের যাচাই-বাছাই কমিটিতে লোকমোর্চার প্রতিনিধি যুক্তকরণের দাবি নিয়ে এ সভায় আলোচনা করা হয়। লোকমোর্চার সভাপতি হাজী রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী। এসময় ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী লোকমোর্চা প্রতিনিধিদের ভাতা প্রদান যাচাই-বাছাই কমিটিতে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন এবং ওয়ার্ড পর্যায়ে সঠিক তালিকা তৈরি করে ইউপি সদস্যদের কাছে প্রদানের জন্য আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী আনিসুর রহমান, নতিপোতা ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজুল ইসলাম ও সহসাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক এরশাদ আলী, ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু জাফর, দপ্তর সম্পাদক মিজানুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)