দর্শনায় থানা বিএনপির ৮ পদ প্রত্যাশীর মনোনয়নপত্র সংগ্রহ

আপলোড তারিখঃ 2023-02-17 ইং
দর্শনায় থানা বিএনপির ৮ পদ প্রত্যাশীর মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ৫টি পদের বিপরীতে ৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্বাচন কমিশনারের সহযোগী সদস্য মো. সেলিমুল হাবীব সেলিম এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, আগামী ১৯ ফেব্রুয়ারি দর্শনা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পদ প্রত্যাশীরা। জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এম এম শাহজাহান মুকুল, নির্বাচন কমিশনার অ্যাড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), নির্বাচন কমিশনারের সহযোগী সদস্য মো. সেলিমুর হাবীব সেলিমের কাছ থেকে সভাপতি পদে মো. খাজা আবুল হাসনাৎ, সিনিয়র সহসভাপতি পদে মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক পদে আহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুল হক, মো. আশরাফুল হক মাসুম, মো. খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. মহিদুল জোয়ার্দ্দার ও মো. আতিয়ার রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ (শুক্রবার) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)