আলমডাঙ্গায় জমি দখলের প্রতিকারে সাংবাদিক সম্মেলন

আপলোড তারিখঃ 2023-02-16 ইং
আলমডাঙ্গায় জমি দখলের প্রতিকারে সাংবাদিক সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ার বুদো বিশ্বাসের ছেলে সালেহীন। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলমডাঙ্গার গোবিন্দপুর ৭২ নম্বর মৌজার কলেজপাড়ায় আরএস ৩০৯০১ খতিয়ানে ৯৬৮ ও ২৪৬২ দাগসহ অন্যান্য দাগে ১,৩৬ একর জমি বিভিন্ন সময়ে আমার পিতা বুদো বিশ্বাস ক্রয় করেন। হাটবোয়ালিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে কাউসার আলী জমাজমি নিয়ে ঝামেলা সৃষ্টি করলে আমরা কাওছার আলীকে বিবাদি করে ১৩৭/৬ আলমডাঙ্গা সহকারী জজ আদালতে মামলা দায়ের করি। আমার পিতা বুদো বিশ্বাস ভোগদখল করাকালে বিবাদি কাওছার ফৌজদারি ১৪৪ ধারায় বুদো বিশ্বাসকে দ্বিতীয় পক্ষ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। দেওয়ানী মামলা চলাকালিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে স্থিতিশীলতার আদেশ দেন। কাওছার আলী এই আদেশ অমান্য করে ওই জমিতে বেড়া দিয়ে ঘিরে দখলের চেষ্টা করলে ২১-১-২৩ সালে বুদো বিশ্বাস থানায় লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কাওসারকে জমি ঘেরায় বাধা দেন। গত জানুয়ারি মাসের ৭ তারিখে উভয় পক্ষকে থানায় আসতে নির্দেশ দেয় পুলিশ। বুদো বিশ^াস থানা পুলিশকে জানান, এই জমি নিয়ে দেওয়ানী কোর্টে মামলা চলছে বলে মিমাংসা ছাড়াই উভয় পক্ষ থানা ত্যাগ করেন। ওই রাতেই কাওসার আলী ওই জমি দখল করতে যান। তাকে দখল করতে নিষেধ করলে জানায় থানা পুলিশ তাকে জমি ঘেরা ও চাষাবাদ করার অনুমতি দিয়েছে। যা আইনসম্মত নয়। দেওয়ানী মামলায় থানা থেকে এ ধরনের কোন নির্দেশ দিতে পারে না বলে জানা গেছে। আমার পিতা বুদো বিশ্বাস জানতে পারেন যে, কাওসার আলী গোপনে এই জমি বিক্রির পায়তারা করছে। কিন্ত মামলা চলাকালিন জমি কেনাবেচা বৈধ নয়। বিষযটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট প্রতিকার দাবি করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)