গাংনীতে অভিভাবক সমাবেশ ও স্কুলের ভবন উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-02-15 ইং
গাংনীতে অভিভাবক সমাবেশ ও স্কুলের ভবন উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা এইচএমএইচভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও সামীনা প্রাচীর। বরণ করে নেওয়া হয়েছে নবীণ শিক্ষার্থীদের। আর বিদায় জানানো হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাইলা আরজুমান বানু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)