আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2023-02-15 ইং
আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান রোকন। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভা। আলোচনা সভা শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে চিতই, পাটিশাপটা, সবজি কুলি, পুলি পিঠা (ভাজা), তারা পিঠা, নাড়ু পিঠা, পায়েস পিঠা, সুজি পিঠা, সেমাই পিঠা, ভাঁপা পিঠা, নৌকা পিঠা, পয়সা পিঠা, নুডুলস পিঠা, কাঁটা পিঠাসহ প্রায় ২ শ রকমের অধিক পিঠাপুলির পসরা সাজানো হয় প্রদর্শনীতে। এসময় পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন অতথিবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)