দর্শনায় এক রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

আপলোড তারিখঃ 2023-02-15 ইং
দর্শনায় এক রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে দর্শনা হঠাৎপাড়ার একটি বাগানের মধ্যে থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার ইন্সপেক্টর (অপারেশন) নীরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের হঠাৎপাড়া নামক স্থানের একটি কালভার্টের নীচে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান হতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দর্শনা থানায় জিডিমূলে পরিত্যাক্ত পিস্তল ও গুলিটি থানা হেফাজতে থাকবে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, আনোয়ারপুর হঠাৎপাড়ার নিকটবর্তী দর্শনা-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে আব্দুস সাত্তারের ছেলে আবুল হোসেনের (৪৫) ভুট্টা খেতের পূর্বপাশে কালভার্টের নিচে জংলাময় স্থানে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় লটো শপিং ব্যাগের মধ্যে হতে ১টি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটির বডিতে ইংরেজিতে খোদাই করা লেখা মেইড ইন জাপান এবং অপর পাশে ইংরেজিতে খোদাই করা জাপান নম্বর ১১৪ লেখাসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)