গাংনীর আড়পাড়া বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2023-02-13 ইং
গাংনীর আড়পাড়া বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবু, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমনুল ইসলাম সেণ্টু। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীনদের বরণ শেষে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)