গাংনীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2023-02-13 ইং
গাংনীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় গাংনী সিদ্দিকিয়া সিনিয়র দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ২ হাজার কম্বল বিতরণ করা হয়। গাংনী পৌর আওয়ামী লীগ ও ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু। প্রধান অতিথি থেকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)