কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৪টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2023-02-13 ইং
কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৪টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। এছাড়াও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৪টি মোটরসাইকেল আটক করে পুলিশ। গতকাল সোমবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কার্পাসডাঙ্গা ফাঁড়ি ও ব্রিজ মোড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক পুলিশের টিআই মো. মমিন। এসময় উপস্থিত ছিলেন টিএসআই হাসান মল্লিক, সার্জেট মো. সেলিমসহ সঙ্গীয় দল। টিআই মো. মমিন বলেন, অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে সারা জীবন মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। এছাড়াও ১৪টি মোটরসাইকেল আটক করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)