জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2023-02-13 ইং
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রুবিনা আক্তার, বেনিপুর বিওপি কমান্ডার, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জাব্বার ও জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল ইসলাম। সভায় চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা, স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের অ্যানড্রয়েড ফোন ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলেন। তবে প্রয়োজনে বাড়ির সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বাটন ফোন ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া বিভিন্ন চায়ের দোকান, হাসপাতাল গেট ও আবাসিক এলাকায় ছিচকে চোরের উপদ্রব বন্ধে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখা, স্কুল-কলেজ চলকালীন সময়ে শিক্ষকরা হাজিরা দিয়েই বাইরে আসেন চায়ের দোকানে কিংবা বাসার বাজার করার জন্য এ বিষয়ে সকল প্রতিষ্ঠান প্রধানকে সরকারি নিয়ম অনুসরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর তাগিদ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)