ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2023-02-13 ইং
ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে দিনব্যাপী জেলা পর্যায়ের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সাবেক মেয়র সাইদুল করিম মিণ্টু, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। পরে শুরু হয় প্রতিযোগিতা। ৩৩টি ইভেন্টে জেলার ৬ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)