চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহের রশিদ আটক

আপলোড তারিখঃ 2023-02-13 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহের রশিদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহের শৈলকুপা উপজলোর বাসিন্দা রশিদ (৪৫) নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গত রোববার রাতে সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গতকাল সোমবার রশিদকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রশিদ শৈলকুপা উপজেলার বাখরবা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ভান্ডারদোহা এলাকয় অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানের চেষ্টা করেন রশিদ। তবে পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫ শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রশিদের বরিুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)