মুন্সিগঞ্জ ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2023-02-13 ইং
মুন্সিগঞ্জ ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। এসময় সার্বিক বিষয়ে খোঁজখবর ও পরামর্শ দেন এই কর্মকর্তা। আরাফাত রহমান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং থেকে আমাদের সন্তানের দূরে রাখতে হবে। ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে। সবসময় খেয়াল রাখবেন আপনার সন্তান স্কুলে যাওয়ার নাম করে স্কুলে যায় কি না? নাকি বন্ধুদের সাথে আড্ডা দেয়। সন্তান মানুষ করতে হলে এসব বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, সবাই সময় মতো খাজনা-ট্যাক্স পরিশোধ করবেন। না করলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, মুন্সিগঞ্জ ভূমি কর্মকর্তা ফারুক হোসেন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান শিলন, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য মো. হাসেম মাহমুদ, মো. আলমঙ্গীর কবির, জনি আহসান হাবিব বাবু, আনারুল ইসলাম, লিপন হোসেন, রিপন হোসেন, সাকিল, সাইহাম রুবেল, রহিদুল ইসলাম, জসিম উদ্দিন জসি, মহিলা সদস্য মোছা. লাভলী খাতুন, মোছা পিনজিরা খাতুন, মোছা. আরিফা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)