আলমডাঙ্গার বধ্যভূমির সংস্কার ও পার্ক নির্মাণকাজ পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
আলমডাঙ্গার বধ্যভূমির সংস্কার ও পার্ক নির্মাণকাজ পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বধ্যভূমির সংস্কার ও পার্ক উন্নয়নকাজের পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার সকালে বধ্যভূমি উন্নয়নকাজ পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস করতে ব্যস্ত। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। কিন্ত আওয়ামী লীগের কর্মীরা হাতে চুড়ি পরে বসে থাকবে না। আপনারা সংগঠনকে শক্তিশালী করুন। আগামী সংসদ নির্বাচনে আমরা ব্যালটের মাধ্যমে জবাব দেব। বিরোধী দলগুলো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আলম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, হায়াত আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাইরাজ মেহেদি লাবলু, যুবলীগ নেতা সেলিম, ফারুক, ছাত্রলীগ নেতা রঞ্জু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)