দর্শনা পৌর এলাকায় প্রধান সড়কে সড়ক বাতি স্থাপন

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
দর্শনা পৌর এলাকায় প্রধান সড়কে সড়ক বাতি স্থাপন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার প্রধান সড়কে সড়ক বাতি স্থাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনা পৌর পরিষদের উদ্যোগে হল্ট স্টেশন থেকে পুরাতন বাজার পর্যন্ত সড়কে বাতি স্থাপন করা হয়। গতকাল সকাল থেকে দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমনের নের্তৃত্বে পৌর এলাকার ওই সড়কে এলইডি ফ্লাড লাইট স্থাপনের কাজ করা হয়। এসময় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক কবীর, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির সর্দার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশির উদ্দিন আশু, ইলেকট্রিশিয়ান ঝণ্টু, জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন বলেন, অতি শিগগিরই দর্শনা পৌর এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে সড়ক বাতি স্থাপনের কাজের উদ্বোধন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)