হাজারো মানুষ পেল এক বেলার আহার

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
হাজারো মানুষ পেল এক বেলার আহার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রতি বছরের ন্যায় এবারো ‘বঞ্চিতজন সংগঠন’-এর উদ্যোগে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এই বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। বঞ্চিতজন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুতের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা (এএসআই) আজিম উদ্দীন ও ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইমরান নামে এক যুবক জানান, তিনি কুমিল্লায় চাকরি করেন। বংকিরা গ্রামের এই বঞ্চিতজন সংগঠনের সমাবেশে যোগদানের জন্য তিনি ছুটে নিয়ে এসেছেন। এখানে এসে তিনি এলাকার পরিচিত মুখগুলোকে দেখতে পান। হারুন অর রশিদ নামের এক কলেজছাত্র জানান, এখানে বিনামূল্যে শত শত সুবিধাবঞ্চিত মানুষকে এক বেলা খাওয়ানো হয়। এটা মানবধর্ম বলে তিনি মনে করেন। বঞ্চিতজন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ বলেন, তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে খাওয়াতে ভালোবাসেন। প্রতিবছর তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটি করে থাকেন। এ বছর প্রায় এক হাজার মানুষকে আহার করানো হয়েছে। তার এই উদ্যোগ প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)