জীবননগরে য্বু সমাজের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
জীবননগরে য্বু সমাজের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুব সমাজের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার পোস্ট অফিসপাড়ায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। আবু সাঈদ মোহাম্মদ সাদের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি সেকেন্দার আলী মিয়া, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোকন মিয়া, শাহাজান সিরাজ, মাদুস আলী টিংকু ও সাংবাদিক শাকিল হাসান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন পৌর যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোট বাবু। জীবননগরে পক্ষে খেলায় অংশগ্রহণ জুটিসহ রতন, শুভ, সগর, আরিফ, রুহুল, সুমন, সজিব। এছাড়াও মহেশপুরের পক্ষে খেলায় অংশগ্রহণ করে ইসরাফিল ও তার জুটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)