কার্পাসডাঙ্গায় হচ্ছে সোনালী ব্যাংকের এজেন্ট আউটলেট

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
কার্পাসডাঙ্গায় হচ্ছে সোনালী ব্যাংকের এজেন্ট আউটলেট ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান অক্সফোর্ড সৌর বিদ্যুতায়ন প্রকল্পের নামে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর অনুমোদন দিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। গতকাল রোববার দুপুরে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠনিকভাবে অক্সফোর্ড সৌর বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালকের হাতে এ অনুমোদনপত্র দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং পরিচালক খলিলুর রহমান, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রবিউল হোসেন শুকলাল। আরও উপস্থিত ছিলেন আহসান হাবিব মুয়াজ, আবু হাসান, সোনালী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড ও শাপলা টিভি বাংলার চেয়ারম্যান মুফতি বনি ইয়ামিন ও অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেডের সিইও ও অক্সফোর্ড সৌর বিদ্যুতায়ন প্রকল্পর ব্যবস্থাপনা পরিচালক শাহানাজ পারভিন। অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এই শাখার মাধ্যমে কার্পাসডাঙ্গা তথা এই এলাকার মানুষের সকল ব্যাংকিং সেবা দেওয়া হবে। গ্রাহকরা খুব সহজ ও নিরাপদে লেনদেন করতে পারবেন। এই শাখা থেকে এখানকার মানুষ সরকারি বেসরকারি সকল সেবা পাবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)