বড়বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
বড়বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর নামাজের পর থেকে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার কোষাধ্যক্ষ হাজী আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক ও তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী যুক্তিবাদী (গাইবান্ধা)। দ্বিতীয় বক্তা ছিলেন ইসলামি আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ড হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক বেলালী নেহালপুরী। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য হাজী আলম সিদ্দিকী (সমি)। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন মধুহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস ও ফারুক হোসেন (জুয়েল) সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার হাফেজ মোহাম্মদ ইলিয়াস হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার সভাপতি কামাল উদ্দিন ও টিপু বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)