শৈলকুপায় ট্রাকচাপায় গ্রাম পুলিশ নিহত

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
শৈলকুপায় ট্রাকচাপায় গ্রাম পুলিশ নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় সিদ্দিক বিশ^াস (৭০) নামে সাবেক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার নাগিরহাট-হাটফাজিলপুর সড়কের মকরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান নাগিরহাট গ্রামের জজ আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নাগিরহাট গ্রাম থেকে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী সিদ্দিকুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হাটফাজিলপুর পুলিশ ফাঁড়ির এএসআই আনিসুর রহমান জানান, ট্রাকচাপায় সিদ্দিক হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)