জীবননগর পেয়ারা বাগানে আগুন দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2023-02-12 ইং
জীবননগর পেয়ারা বাগানে আগুন দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার ৫ নস্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার আলী আজমের পেয়ারা বাগানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পেয়ারা বাগানের সীমানা দেওয়া প্লাস্টিকের নেট ও কিছু পেয়ারা গাছ আগুনে ঝলশে গিয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে খন্দকার আলী আজম মোবাইল ফোনে জানান, কে বা কারা শত্রুতাবশত তার পেয়ারা বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষয়-ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন তাবলিগ জামাতে আছি। কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে, আমি জানি না। তবে লোকজনের কাছ থেকে মোবাইল ফোনে যতটুকু জেনেছি, প্রায় ১০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)