ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মা-বাবার পাশে ঘুমন্ত অবস্থায় কম্বলের মধ্যে শ্বাসরোধ হয়ে জুনায়েদ তাসমিন ওরফে জারা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে জারার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানায়, মাত্র দুদিন পরেই শিশুটির প্রথম জন্মবার্ষিকী পূর্ণ হবে। এ উপলক্ষে পরিবারের সদস্যদের মধ্যে উৎসবের আমেজে সৃষ্টি হয়েছিলো। কিন্তু রাত শেষে হতে না হতেই উৎসবের আমাজে পূর্ণ বাড়িটি বদলে গেছে শোকের পরিবেশে। নিহত শিশু জারা খাতুন সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
শিশুটির চাচা জানা, ‘শুক্রবার রাতে শিশুটি বাবা মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলো। রাত ২ টার দিকে শিশুটির পিতা জামালের ঘুম ভেঙে যায়। এসময় তিনি মেয়েকে তাদের পাশে না দেখতে টেয়ে কম্বল সরিয়ে নিলে শিশুটিকে নিথর অবস্থায় তেখতে পান। শ্বাস না দেওয়ায় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছয়ঘরিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শিশুটির দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘রাত ৪টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জুরুরি বিভাগে আনে। হাপসাতালে নেওয়ার পূর্বে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা সম্পর্কে আমার চাচাতো বোন। জানতে পারি ঘুমের মধ্যে কম্বলের নিচে চাপা পড়ে শ্বাসবন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।’
