ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে হিরা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গণস্বাক্ষর করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার এলাকাবাসী ভোগাইল বগাদি গ্রামের মৃত আবু সাত্তারের মেয়ে হিরা খাতুনের পক্ষে গণস্বাক্ষর দেয়।
জানা যায়, কিছুদিন আগে বাড়ির সীমানায় খুঁটি বসানোকে কেন্দ্র করে প্রতিবেশী ইখতার আলী ও তার ছেলে রানাসহ কয়েকজন হিরা খাতুন, তার মা ও বোনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার দিন দুপুরে আলমডাঙ্গা থানায় অভিযোগ করলে পুলিশ রানাকে গ্রেপ্তার করে। এরই মধ্যে রানা জামিনে মুক্ত পেয়েছে। তবে রানাকে মামলা থেকে বাঁচাতে হিরা খাতুন ও তার প্রতিবন্ধী বোন ও চাচাতো ভাইয়ের নামে চুরির মিথ্যা মামলা করেছে রানার পিতা। চুরির মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী হিরা খাতুনের পক্ষে গণস্বাক্ষর দিয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মারামারি ও চুরির ভিন্ন মামলা করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
