আন্দুলবাড়ীয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2023-02-11 ইং
আন্দুলবাড়ীয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলা পরিষদের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে উপজেলা পরিষদের অর্থায়নে বরাদ্দকৃত ৮০টি কম্বল শীতার্তদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান রোকন, জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নূর ইসলাম খোকা, মোসাদ্দেক আলী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তহমিনা খাতুন বীণা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)