দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ৮৭ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার

আপলোড তারিখঃ 2023-02-11 ইং
দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ৮৭ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্র্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে দেশে স্বর্ণের চালান আসছে, এমন খবর পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে মুন্সিপুর বিওপির নায়েব সুবেদার আলাউদ্দিন বিশ্বাস টহল দল নিয়ে সীমান্তের সরদারপাড়ায় দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি স্কসটেপে মোড়ানো তিনটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে স্কসটেপে মোড়ানো সাদা ও কালো রংয়ের তিনটি প্যাকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। যার পরিমাণ ১ কেজি ১ শ গ্রাম ও আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৯৭০ টাকা। এ ঘটনায় গতকালই দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)