গাংনীতে র‌্যাবের অভিযানে খেলনা পিস্তলসহ প্রতারক আটক

আপলোড তারিখঃ 2023-02-11 ইং
গাংনীতে র‌্যাবের অভিযানে খেলনা পিস্তলসহ প্রতারক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে জাহিদুল ইসলাম জাহিদ (২৮) নামের এক প্রতারককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি হ্যান্ডকাপ, বাংলাদেশ জেল লেখা ১টি কালো রঙের বেল্ট, বিজিবির ১টি ফিল্ডক্যাপ, আর্মড পুলিশ ব্যাটালিয়ের ১টি ফিল্ড ক্যাপ, পিস্তল সদৃশ কালো কভারযুক্ত ১টি খেলনা পিস্তল, পুলিশ লেখা সম্বলিত ১টি মাস্ক, দুটি সিম কার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ গাংনী উপজেলার আকুবপুর গ্রামের ওসমান আলী ওরফে খাজার ছেলে। র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক (সিপিসি) এ তথ্য নিশ্চিত করেন। সিপিসি র‌্যাব-১২ গাংনী ক্যাম্প সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম ওরফে জাহিদ নিজেকে কখনো আমর্ড পুলিশ, বিজিবি আবার কখনো জেল পুলিশ হিসেবে পরিচয় দিতেন। শুধু পরিচয় নয়, চাকরি দেওয়ার নাম করে এলাকার কিছু মানুষের থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আকুবপুর গ্রামে অভিযান চালিয়ে সরকারের বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয় দানকারী প্রতারক জাহিদুলকে আটক করা হয়। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব, পুলিশ ও বিজিবি পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন প্রতারক। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আটককৃত জাহিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)