মুজিবনগরে হেরোইনসহ ২ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-02-11 ইং
মুজিবনগরে হেরোইনসহ ২ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ২ যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে হেরোইন বিক্রির সময় বিক্রেতা ওই দুই যুবককে আটক করা হয়। আটকরাকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কাবিদুল ইসলামের ছেলে তুহিন হোসেন (২৪) ও একই গ্রামের বকুল হোসেনের ছেলে আব্দুল আজিজ (২২)। জানা যায়, হেরোইন কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দারিয়াপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিন ও আজিজ পলানোর চেষ্টা করলেও পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের নিকট থেকে ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। গতকালই আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ দুই মাদক কারবারির নামে মুজিবনগর থানায় আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)