ভারতে সাহিত্য সম্মাননা পেলেন আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক হামিদুল ইসলাম আজম

আপলোড তারিখঃ 2023-02-09 ইং
ভারতে সাহিত্য সম্মাননা পেলেন আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক হামিদুল ইসলাম আজম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম ভারতের স্বদেশ পত্রিকার সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন। সম্প্রতি ভারতের পশ্চিম বাংলা বর্ধমান জেলার চুরুলিয়া কবি তীর্থ প্রাঙ্গনে স্বদেশ পত্রিকা, শিল্প সাহিত্য পত্রিকা ও তবুও টুকুন পত্রিকার আয়োজনে কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা প্রদান ও কবিতা উৎসবে আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজমকে কাজী নজরুল সাহিত্য সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়াও আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিরাজগঞ্জের কবি বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান ও মাগুরার কবি বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহাকেও এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক কবি অলোক বন্দ্যোপাধ্যায়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ড. দীপঙ্কর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কোলকাতার কবি সৌমিত বসু, কবি ধনঞ্জয় ঘোষাল, বাংলাদেশের কবি বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা কবি মান্না রায়হান, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কাশেম ও বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহা। এদিকে, বিশিষ্ট নাট্যকার কথাসাহিত্যিক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবি হামিদুল ইসলাম আজমকে কাজী নজরুল সাহিত্য সম্মাননা পদকে ভুষিত করায় অভিনন্দন জানিয়েছেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, আলমডাঙ্গা প্রেসক্লাব, গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, আলাউদ্দিন আহম্মেদ পাঠাগার, আলমডাঙ্গা বিশ্বকবি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল উদ্যাপন পরিষদ, নাগরিক নাট্যাঙ্গন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠন। উল্লেখ্য, ভারতের পশ্চিম বর্ধমান চুরুলিয়া কাজী নজরুল বিদ্যাপিঠ প্রাঙ্গনে কবি তীর্থ মঞ্চে এই অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত থেকে আলোচনা করেন। প্রথমে কাজী নজরুল ও প্রমিলা কাজীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, অতিথিদের বরণ, প্রদীপ প্রজ্জলনসহ সকল কবিদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)