স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-02-09 ইং
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে শ^াসরোধ করে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, বড় ভাবির সঙ্গে পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের শিমুল বিশ^াস ওরফে জাফর তার স্ত্রী শম্পা খাতুনকে শ^াসরোধ করে হত্যা করে। হত্যার পর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ শ^াসরোধ করে হত্যা এলে নিহতের পিতা মাহবুবুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৮ মার্চ স্বামী জাফরকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্ত শিমুল বিশ^াস ওরফে জাফরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা করেন। অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)