গাংনীতে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2023-02-09 ইং
গাংনীতে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে মেসার্স খুশি মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শিমুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ হাজার টাকা, অস্বাস্থ্যকরভাবে মিষ্টি ও অন্যান্য খাবার তৈরি, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়াসহ বিভিন্ন অপরাধে মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার স্বত্বাধিকারী রহিদুল ইসলামকে ৪৩ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স রকিবুল ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী রকিবুল ইসলামকে ৫১ ধারায় ১হাজার টাকা ও একই অপরাধে মেসার্স আরিফ স্টোরের স্বত্বাধিকারী আরিফুল ইসলামকে ২হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও মেহেরপুর জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)