মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের দাফন

আপলোড তারিখঃ 2023-02-09 ইং
মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের দাফন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার গৌরিনগর গ্রামে জানাযা শেষে দাফনের পূর্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের মরদেহকে জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)