চুয়াডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপলোড তারিখঃ 2023-02-09 ইং
চুয়াডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ‘মাতৃভাষা ব্যবহারে আমাদের সর্বোচ্চ সতর্ক হতে হবে। বাংলা ভাষা প্র্রয়োগে, শব্দ গাঁথুনিতে আমাদের সর্বাত্মক যত্মবান হওয়া প্রয়োজন। ভুল বানান, ভুল শব্দ প্রয়োগ ভাষাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। রক্তের বিনিময়ে রক্ষা করা মাতৃভাষা আমাদের বিশ্ব দরবারেও অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদ্যাপনে সকলকে আন্তরিক হতে হবে। জাতীয় পতাকা নিয়ম মেনে তুলতে হবে, অর্ধনমিত রাখতে হবে। আবার যথাসময়ে নিয়ম মেনে নামাতে হবে। এ বিষয়ে কারো গড়িমশির সুযোগ নেই। এবার একুশের আগের দিন ২০ ফেব্রুয়ারি প্রতিযোগিতা পর্বগুলো সম্পন্ন রাখার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বলা হয়েছে, ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। ২১ ফেব্রুয়ারির প্রথমভাগে তথা ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমাদের সকলকে সুশৃঙ্খল রাখতে হবে। প্রভাতফেরীর পরিবেশও সুন্দর রাখতে হবে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা গতসভার সিদ্ধান্তসমূহসহ মন্ত্রণালয়ের নির্দেশনা উপস্থাপন করেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সহকারী পুলিশ সুপার আনিছুজ্জামান লালন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন প্রমুখ বক্তব্য দেন। জেলার প্রায় সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)