জীবননগর উথলীতে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত

আপলোড তারিখঃ 2023-02-09 ইং
জীবননগর উথলীতে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগরে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে তিনজন জখম হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপুল বাকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকার রবিউল মোল্লার ছেলে সোহেল মোল্লা (৪৫), একই গ্রামের তেঁতুলতলাপাড়ার মৃত ঠাণ্ডু মল্লিকের ছেলে কাদের মল্রিক (৫৫) এবং মোটরসাইকেল চালক আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রিপাড়ার শামসুলের ছেলে আহাদ (২২)। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মাঠের কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন সোহেল মোল্লা ও কাদের মল্লিক। এসময় উথলীমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেল পিছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই বাহনের তিনজনই আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)