জীবননগর দোস্ত এইডের উদ্যোগে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2023-02-05 ইং
জীবননগর দোস্ত এইডের উদ্যোগে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০ পিস কম্বল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল রোববার বিকেলে উপজেলার জীবননগর পাইলট হাইস্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও শিকড় সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান। তিনি বলেন, এ বছর চুয়াডাঙ্গা জেলায় অনেক শীত পড়েছে, এতে হত দরিদ্ররা অনেক কষ্ট করছে। এখন তাদের পাশে দাঁড়িয়েছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এই মহৎ কাজের জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গাসহ আশেপাশের জেলাগুলোতে মানবিক কাজ করে যাচ্ছে, যা প্রশংসনীয়। তারা এ ধরনের সামাজিক কাজগুলো অব্যাহত রাখুন। এতে হতদরিদ্ররা একটু ভালো থাকতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়ল। এছাড়াও উপস্থিতি ছিলেন চুয়াডাঙ্গার দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)