ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতবেদন:
চুয়াডাঙ্গা বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল খালেক মৌসুমী ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও চুয়াডাঙ্গা পুরাতনপাড়ার মৃত. সিরাজ বিশ্বাসের ছেলে। গতকাল রাত ১১টায় জানাজা শেষে চুয়াডাঙ্গা পুরাতন কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
